Ahsanul Haque Mahim
এইচএসসিএডমিশনআর্টস ও কমার্স

Ahsanul Haque Mahim

Senior Bangla & Economics Instructor

যে প্ল্যাটফর্মে পড়ান: আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা
  • ৩কোর্স
  • ৫১০২+শিক্ষার্থী
  • 4+ বছরঅভিজ্ঞতা
  • ৩বিভাগ

পরিচিতি

বাংলা শুধু একটি বিষয় নয়, বরং আত্মার আর্তি। সেই ভালোবাসা থেকেই এহছানুল হক মাহিম, যিনি পরিচিত “বাংলা ভাইয়া-মাহিম ভাইয়া” নামে, হয়ে উঠেছেন সহস্র শিক্ষার্থীর ভাষাগত আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার নাম।বাংলা ম্যারাথন স্পেশালিস্ট হিসেবে ঘণ্টার পর ঘণ্টা ক্লাসেও ধরে রাখেন শিক্ষার্থীদের মনোযোগ।তিনি কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় পাবলিকেশনের সহযোগী সম্পাদক হিসেবে এবং পেয়েছেন দেশসেরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে জনপ্রিয় শিক্ষক এর স্বীকৃতি। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা প্রস্তুতি বইয়ের সহযোগী লেখক হিসেবেও কাজ করেছেন, যেখানে তার লেখার মুন্সিয়ানা শিক্ষার্থীদের পথ দেখায় প্রতিযোগিতার জগতে।প্রাতিষ্ঠানিক বাংলা শিক্ষাকে ছাপিয়ে তিনি গড়ে তুলেছেন এক স্বতন্ত্র ধারা—যেখানে ব্যাকরণ শুধু নিয়ম নয়, আর সাহিত্য শুধু বইয়ের পৃষ্ঠা নয়—বরং জীবনের মানে খোঁজার হাতিয়ার। সহজ কথায় জটিল ভাব, গভীর ব্যাখ্যায় নির্মল ভালোবাসা—এটাই তাঁর শিক্ষা দর্শন। শুধু নিয়ম নয়—তিনি শেখান ভাব, মনন আর আত্মপ্রকাশ। বাংলা শিক্ষায় তৈরি করেছেন এক স্বতন্ত্র ধারা, যেখানে ব্যাকরণও বলে গল্প। তিনি কেবল বাংলা শেখান না— বাংলায় ভাবতে শেখান, নিজেকে খুঁজে পেতে শেখান।

Ahsanul-এর কোর্সসমূহ

আরও শিক্ষক